ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮ জনের মৃত্যু, ৩৩ জন এখনো চিকিৎসাধীন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  8:18 PM

news image

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৩৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে তিনজন আইসিইউতে, এবং একজন লাইফ সাপোর্টে রয়েছেন।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, ৩৩ জন দগ্ধ রোগীর মধ্যে ২৭ জনই শিশু। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক, যাদের আইসিইউতে রাখা হয়েছে। ৯ জন আছেন সিভিআর (ক্রিটিক্যাল ভিজিল্যান্স রিকোয়ার্ড) ক্যাটাগরিতে।

আজ সোমবার আরও তিনজনকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় তাদের ড্রেসিং প্রয়োজন হয়েছে। সে কারণে ছাড়পত্র দেওয়া হয়নি। চলতি সপ্তাহে আরও কয়েকজনকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত ১৮ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তবে মোট মৃত্যুর সংখ্যা ও পূর্ণাঙ্গ তথ্য পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে মাইলস্টোন স্কুলের কাছাকাছি এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং সেটির আগুন আশেপাশের একটি ভবনে ছড়িয়ে পড়লে অনেকে দগ্ধ হন। অধিকাংশ দগ্ধই শিক্ষার্থী ও তাদের পরিবার।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি