ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এনাফ ইজ এনাফ, আর নয়’—সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান তারেক রহমানের গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত মাউশির প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে বিপিপিএতে আবেদন শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি তেহরানের, ‘সংযমের সময় শেষ’

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২৬,  3:32 PM

news image

ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ী বলেছেন, তেহরানের “সংযমের সময় শেষ”।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরানের জাহাজের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রের জাহাজ ও সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রেজায়ী সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তিনি ওয়াশিংটনকে “অবিবেচক পদক্ষেপ” থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দাবি করেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে নতুন শক্তির ভারসাম্য মেনে নিতে হবে।

এর আগে ইরানের সামরিক মুখপাত্র আক্রমি নিয়াও সতর্ক করেন, যারা যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী নিষেধাজ্ঞা কার্যকর করবে, তারা হরমুজ প্রণালি অতিক্রমে গুরুতর সমস্যার মুখে পড়বে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, তেহরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি