ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন আরও ৩১ বাংলাদেশি

#

ডেস্ক রিপোর্ট

০৯ ডিসেম্বর, ২০২৫,  12:10 AM

news image

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরও ৩১ বাংলাদেশিকে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আনা ব্যক্তিদের হাতে হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরানো ছিল বলে জানা গেছে।

এর আগে চলতি বছর আরও ২২৬ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে দেশটি।

বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত আসা ব্যক্তিদের ব্র্যাক পরিবহন সহায়তা ও জরুরি সহায়তা প্রদান করে। তাদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর বাসিন্দা। এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর ও কুমিল্লাসহ বিভিন্ন জেলার কর্মীরাও রয়েছেন।

ফেরত বাংলাদেশিদের দাবি, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে তাদের প্রায় ৬০ ঘণ্টা শেকল ও হাতকড়া পরিয়ে রাখা হয়। বিমানবন্দরে পৌঁছে তাদের শেকল খোলা হয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, ফেরত আসাদের মধ্যে অন্তত ৭ জন বিএমইটির ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন। আবেদন বাতিল হওয়ায় তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, “নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানো স্বাভাবিক, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া ও শেকল পরিয়ে রাখা অমানবিক আচরণ।”বে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি