ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

যুদ্ধের প্রভাবে ইরানে প্রায় ৩০ হাজার গাড়ি ক্ষতিগ্রস্ত: বীমা সংস্থা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২৬,  5:42 PM

news image

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে ইরানে প্রায় ৩০ হাজার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বীমা সংস্থা।

শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

ইরানের কেন্দ্রীয় বীমা সংস্থা জানায়, ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় অর্থ শিগগিরই ছাড় করা হবে। সংস্থাটির কর্মকর্তা এবং মাঠপর্যায়ের প্রতিনিধিরা প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছেন।

তারা আরও জানান, ৩ কোটি তুমান বা প্রায় ৩৮৭ মার্কিন ডলারের কম ক্ষয়ক্ষতির দাবিগুলো ইতোমধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিশোধ করা হয়েছে। এর চেয়ে বড় ক্ষতির মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, ইরানে সরকারের আরোপিত প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট ১১তম সপ্তাহে গড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এই কঠোর সেন্সরশিপ ইরানের মানুষের দৈনন্দিন জীবন, তথ্যপ্রাপ্তি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বাধা সৃষ্টি করেছে।

নেটব্লকসের মতে, দীর্ঘমেয়াদি সীমিত ইন্টারনেট ব্যবস্থার কারণে দেশজুড়ে চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং অনলাইননির্ভর বিভিন্ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি