ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রুটিন নিরাপত্তা অভিযান নিয়ে বিভ্রান্তি: স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা

#

ডেস্ক রিপোর্ট

৩০ জুলাই, ২০২৫,  8:53 PM

news image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ৫ আগস্টকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। তিনি বলেন, এটি একটি নিয়মিত নিরাপত্তামূলক তৎপরতা, এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আজ বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ২৯ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযানের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন,

এটা পুরো বাংলাদেশের না, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি অভ্যন্তরীণ অভিযান। এর বিস্তারিত ডিএমপি জানাবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযান চালানো হয়ে থাকে। এটিও তারই অংশ। আপনারা যেমন সংবাদ খোঁজার জন্য আমাকে ধরেছেন, তেমনি প্রয়োজনে আমরা পদক্ষেপ নিই।

গঙ্গাচড়ার ঘটনা ও দোষীদের বিচার রংপুরের গঙ্গাচড়ায় ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই ঘটনার দোষীদের আইনের আওতায় আনা হবে। কেউ দায় এড়াতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অন-অ্যারাইভাল ভিসা বাতিল করছি না। যেসব দেশের সঙ্গে আমাদের এই বিষয়ে চুক্তি রয়েছে, শুধু তাদেরই অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে। যাদের সঙ্গে নেই, তারা পাচ্ছে না-এটাই স্বাভাবিক।

এছাড়া তিনি জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তারা পুলিশের সঙ্গে একটি কনফারেন্সে অংশ নেবে। এটাই সফরের উদ্দেশ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি