ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

শরিফ ওসমান হাদি হত্যায় নিন্দা গুতেরেসের, নির্বাচনের আগে শান্ত থাকার আহ্বান

#

ডেস্ক রিপোর্ট

২০ ডিসেম্বর, ২০২৫,  11:42 PM

news image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে সংযম দেখানো ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে ডুজারিক বলেন, তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীরভাবে মর্মাহত। তিনি নিহতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস।

ডুজারিক আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা প্রশমিত করা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি