ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

শহীদদের রক্তের ঋণ শোধে রাষ্ট্র পুনর্গঠনের ডাক তারেকের

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৬,  5:42 PM

news image

জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হলে সবাইকে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শুধু এই এলাকাতেই সাতজন তরুণ প্রাণ দিয়েছেন। তাদের একমাত্র দাবি ছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, জুলাই-আগস্ট আন্দোলনে সারাদেশে বিএনপির প্রায় সাড়ে চারশ নেতাকর্মী নিহত হয়েছেন।

খোর্দ্দ খাল পুনর্খননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। সময়ের ব্যবধানে খালটি ভরাট হয়ে গেলেও পুনরায় খনন হলে প্রায় দুই হাজার কৃষক পরিবার উপকৃত হবে। ১৩ কিলোমিটার দীর্ঘ এই খাল কৃষির পাশাপাশি আশপাশের মানুষের পানির চাহিদাও পূরণ করবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তারেক রহমান বলেন, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে ধাপে ধাপে দেশের চার কোটি পরিবারের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এর মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে, যাতে পরিবার, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তারা ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক কেনায় কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নারীদের শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনার কথাও জানান তিনি। ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থারও ঘোষণা দেন।

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, তরুণদের টেকনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যাতে তারা দেশে-বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ পায়।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে তিনি শিক্ষামন্ত্রীকে দ্রুত একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশও দেন।

শেষে জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, “বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি