ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

শাহবাগ থেকে চট্টগ্রাম–রংপুর: হাদি হত্যার প্রতিবাদে সারাদেশে অবরোধ, চারদফা দাবি ইনকিলাব মঞ্চের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  11:37 PM

news image

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীসহ সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচি ঘিরে শাহবাগ, চট্টগ্রাম ও রংপুরে সড়ক অবরোধের ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

রোববার দুপুর দুইটার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। সরেজমিনে দেখা যায়, মোড়ের মাঝখানে বসে স্লোগান দেন আন্দোলনকারীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শাহবাগের কর্মসূচি থেকে নতুন করে চারদফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

হাদি হত্যার সঙ্গে জড়িত সবার ২৪ দিনের মধ্যে বিচার, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার উদ্যোগ এবং সিভিল-মিলিটারিতে আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করা।

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহ আমানত সেতু অবরোধ করলে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে বিকেলের দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

রংপুরে বিকেল তিনটার দিকে ডিসি মোড়ের শহীদ হাদি চত্বরে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকেও দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি