ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

সংগ্রহ বেশি, জমা কম: মনোনয়ন দাখিলে পিছিয়ে এক-চতুর্থাংশ প্রার্থী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৫,  11:51 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়ন দাখিল করেননি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩,৪০৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ২,৫৮২ জন, অর্থাৎ প্রায় ৮২৫ জন প্রার্থী শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন।

ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ৬৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪৪৪ জন। একইভাবে সিলেট অঞ্চলে ৪৯৬ জন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৩৬৫ জন প্রার্থী।

রংপুর অঞ্চলে ৩৩৮ জন সংগ্রহ করে জমা দিয়েছেন ২৭৮ জন, রাজশাহীতে ৩২৯ জন সংগ্রহ করে জমা দিয়েছেন ২৬০ জন এবং খুলনা অঞ্চলে ৩৫৮ জনের মধ্যে জমা পড়েছে ২৭৬টি।

বিশ্লেষকদের মতে, দলীয় সমঝোতা, রাজনৈতিক কৌশল, আর্থিক প্রস্তুতি ও শেষ মুহূর্তের সিদ্ধান্ত পরিবর্তনের কারণেই মনোনয়ন সংগ্রহ ও জমার মধ্যে এই পার্থক্য তৈরি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি