ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

সীমান্তে গুলির অভিযোগ অস্বীকার করলো বিএসএফ

#

ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই, ২০২৫,  4:20 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। তবে বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর চারটার দিকে শিংনগর বিওপির ১৬৪/৫ এর ১ এস পিলারসংলগ্ন সীমান্তে।

গুলিবিদ্ধ দুইজন হলেন—মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা ১০ জনের একটি দল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় দৌলতপুর বিএসএফ ক্যাম্পের ৭১ ব্যাটালিয়নের সদস্যরা গুলি চালায়, এতে দুইজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সঙ্গীরা সারা দিন গোপনে রেখে পরে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, এ ঘটনায় সিংনগর বিওপির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে।

তবে বিজিবির পক্ষ থেকে শুধু সেলিম নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি