ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ মাতৃভাষার মর্যাদায় একুশের সন্ধ্যা: ঢাবি থিয়েটার বিভাগের উদ্যোগ ভালোবাসা দিবসে প্রকাশ পেল ‘Bhalobashi Bolte Chai’ মিউজিক ভিডিও, মডেল সুষ্মিতা নজর কাড়লেন কুষ্টিয়া-১ আসনে নিরঙ্কুশ জয়; দৌলতপুরে বিএনপির শক্ত অবস্থান এনডিইউবি ক্রিকেটের চ্যাম্পিয়ন ইংলিশ সাথে ছিল ফ্যান্টাসী কিংডম ও আল্টিমেট স্পোর্টস বসুন্ধরা টিস্যুর পারফরমার'স মিট অনুষ্ঠিত ঢাকা-১৭: তপু রায়হান ঘোষণা করলেন ঐক্যমতের নির্বাচনী ইশতেহার ডেইলি সানের উদ্যোগে ইংলিশ মিডিয়াম ও উচ্চশিক্ষা নিয়ে রাউন্ড টেবিল, উন্মোচন হলো “বিয়ন্ড বর্ডারস” নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার

সীমান্তে যৌথ মহড়া, পাকিস্তানের আকাশসীমা আংশিক বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৫,  12:24 AM

news image

ভারতের সীমান্তবর্তী এলাকায় যৌথ সামরিক মহড়া শুরুর আগে আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আগামী দুই দিন প্রতিদিন তিন ঘণ্টা করে আকাশপথে সব ধরনের উড়ান চলাচল বন্ধ থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) থেকে জারি করা এক নোটিশে বলা হয়েছে, ২৮ ও ২৯ অক্টোবর প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকবে।

পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, ভারতের পশ্চিম সীমান্তে সম্ভাব্য সামরিক মহড়া বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশটি আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত “ত্রিশূল ২০২৫” নামে এক যৌথ মহড়া পরিচালনা করবে, যেখানে ভারতীয় স্থল, নৌ ও বিমানবাহিনী অংশ নেবে। এই মহড়া গুজরাট ও রাজস্থানের সীমান্তঘেঁষা এলাকায় অনুষ্ঠিত হবে।

ভারতও নিজস্ব নিরাপত্তার কারণে ওই অঞ্চলের আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এদিকে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত পেহেলগাম এলাকায় পর্যটক হামলার ঘটনার পর। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগটি অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

পরে ভারত পাকিস্তানে বিমান হামলা চালালে, জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ পরিচালনা করে। এতে সাতটি ভারতীয় যুদ্ধবিমান ও ডজনখানেক ড্রোন ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ।

প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সংঘর্ষের পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি