ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এনাফ ইজ এনাফ, আর নয়’—সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান তারেক রহমানের গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত মাউশির প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে বিপিপিএতে আবেদন শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

১৮ আইডি ও ১৪ পেজের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  11:52 PM

news image

ফেসবুকে “কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য” ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৮টি ফেসবুক আইডি ও ১৪টি পেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম।

সোমবার বিকেলে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ের (ডিবি) সাইবার ইউনিটে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, অভিযোগে উল্লিখিত প্রতিটি পেজই একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অ্যাকটিভিস্টরা এসব পেজ পরিচালনা করেন বলে দাবি করেন তিনি। সাদিক কায়েম বলেন, “আমরা ডিবিতে এসব পেজের লিংক সরবরাহ করেছি। প্রয়োজনে শাহবাগ থানায়ও মামলার কপি দেওয়া হবে।”

তার ভাষ্য, “আমার ছবি এডিট করে অশালীনভাবে ছড়ানো হচ্ছে। আমাকে নিয়ে মানহানিকর মন্তব্য করা হচ্ছে। এতে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। যারা এসব করছে—শিক্ষার্থী, প্রার্থী কিংবা আমার বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযোগে উল্লেখিত ১৮ আইডির মধ্যে রয়েছে—হাসিব আকন, নাজির শরীফ, শিকদার বিপ্লব, কামাল হোসাইন, এস এম আমিরুল, রায়হান গাজী, সাব্বির আহমেদ, এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ প্রমুখ।

১৪টি পেজের মধ্যে রয়েছে—অসময়ের কণ্ঠস্বর, ডাকসু কণ্ঠস্বর, আমার ডাকসু, ডিইউ ইনসাইডার্স, কাঁঠেরকেল্লা, ইয়ার্কি, বাংলাদেশ আট্রাভার্স, রৌমারি, রগ পরিচর্যা কেন্দ্র, বঙ্গগ্রাফ, ন্যাশনালিস্ট ডাটা, ভয়েস অব ডাকসু, অন্তর্বর্তীকালীন মিম পোস্টিং, বটজিপিটি, ১০% মিমস, কার্টুন এবং দি পাঙ্গাস।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি