ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

৭২ কোটি ৫৩ লাখ টাকায় ৯ হাজার টন মসুর ডাল কিনছে সরকার, টিসিবির জন্য অনুমোদন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬,  4:48 PM

news image

স্বল্প আয়ের মানুষদের জন্য টিসিবির কার্ডধারীদের কাছে সাশ্রয়ী দামে বিক্রির উদ্দেশ্যে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের পশ্চিম ব্লকের কেবিনেট কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তিনটি লটে (প্রতিটি ৩ হাজার মেট্রিক টন করে) ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার দরপত্র আহ্বান করা হয়। এতে মোট চারটি দরপত্র জমা পড়ে।

দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী তিনটি লটে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়—

  • শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লি. (ঢাকা): প্রতি কেজি ৭৯.৮৯ টাকা দরে ৩ হাজার মেট্রিক টন, ব্যয় ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা।

  • মেসার্স সালমান খুরশীদ (রাজশাহী): প্রতি কেজি ৭৯.৮৯ টাকা দরে ৩ হাজার মেট্রিক টন, ব্যয় ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা।

  • মেসার্স সালমান খুরশীদ (রাজশাহী): প্রতি কেজি ৮১.৯৯ টাকা দরে ৩ হাজার মেট্রিক টন, ব্যয় ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা।

সব মিলিয়ে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার মোট ব্যয় দাঁড়াবে ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা।

২০২৫–২০২৬ অর্থবছরে মোট ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৫৬ মেট্রিক টন ডাল সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।



logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি