ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

‘আমার মায়ের জন্য দোয়া করবেন’—তারেক রহমানের আহ্বানে আবেগঘন জানাজা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৫,  11:42 PM

news image

লাখ লাখ মানুষের কান্না, দোয়া ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় অংশ নিয়ে আবেগঘন কণ্ঠে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান।

জানাজাস্থলে উপস্থিত হয়ে তারেক রহমান বলেন, “আপনারা আমার মরহুমা মায়ের জন্য দোয়া করবেন। কারও কাছে আমার মায়ের কোনো ঋণ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব। আমার মায়ের কথায় বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।”

এদিন মানিক মিয়া অ্যাভিনিউসহ বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা মানুষের ঢলে পরিণত হয়। যেখানে জায়গা পেয়েছেন, সেখান থেকেই জানাজায় অংশ নেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি