ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

‘জামায়াতকে নিয়ে ফখরুলের বক্তব্য অসত্য ও দায়িত্বজ্ঞানহীন’

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬,  11:40 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বক্তব্যকে ‘উসকানিমূলক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে দলটি।

বুধবার (২০ মে) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে গৎবাঁধা মিথ্যাচার ও বিষোদ্গার করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন।”

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দেউলিয়াত্ব ও ‘সস্তা জনপ্রিয়তা’ পাওয়ার উদ্দেশ্যে জামায়াতের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “দেশবাসী ভালো করেই জানেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, আদর্শিক ও প্রকাশ্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমরা ধর্ম নিয়ে কখনো কোনো ধরনের হীন ব্যবসা বা চাতুরীর আশ্রয় নেই না।”

বিএনপির সমালোচনা করে তিনি দাবি করেন, নির্বাচন ঘনিয়ে এলে দলটির নেতাদের ধর্মীয় উপস্থিতি বেড়ে যায় এবং জনগণের ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়।

এছাড়া, “এ দেশের মানুষ জামায়াতকে কোনো দিন ক্ষমতায় বসাবে না”—মির্জা ফখরুলের এমন বক্তব্যেরও জবাব দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, অতীতে জনগণ ভোট দিয়ে জামায়াতকে সংসদে পাঠিয়েছে এবং দলটির মন্ত্রীরা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে ‘পুরোনো ও অসত্য বয়ান’ বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতির শেষাংশে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামায়াত নিয়ে ‘অসত্য ও উসকানিমূলক’ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি