ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশি বাধা, উত্তর বাড্ডায় ব্যারিকেড

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  5:14 PM

news image

‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশে যাত্রা শুরু করলে পুলিশ উত্তর বাড্ডা এলাকায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

পুলিশি বাধার মুখে পড়ে মিছিলকারীরা সেখানেই অবস্থান নেন এবং বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দিতে শুরু করেন।

এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা সেখানে এসে বিক্ষোভে যোগ দেন।

বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। ফলে রামপুরা ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি