ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

“ঐক্যের ডাক, বিভেদের ফাঁদে পা নয়”—তারেক রহমানের বার্তা

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৫,  11:32 PM

news image

চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে—এমন সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে প্রতিপক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “আপনাদের মধ্যে রেষারেষি বা বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না, যাতে শত্রুপক্ষ সেই সুযোগ নেয়। দল যাকে প্রার্থী করবে, তাকে জয়ী করতেই সবাইকে একসাথে কাজ করতে হবে।”

তিনি জানান, খুব শিগগিরই পর্যায়ক্রমে সব আসনে বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। “ধানের শীষ জিতলে জনগণ জিতবে, গণতন্ত্র জিতবে”—বলে উপস্থিত নেতা-কর্মীদের ঐক্যের শপথে উদ্বুদ্ধ করেন তিনি।

মনোনয়ন প্রায় চূড়ান্ত, শরিকদেরও প্রার্থী করবে বিএনপি

তারেক রহমান জানান, ৩০০ আসনের প্রায় সবকটিতে বিএনপির প্রার্থী বা সমর্থিত প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরিক রাজনৈতিক দলের যোগ্য প্রার্থীদেরও মনোনয়ন দেওয়া হবে।

তিনি বলেন, “কিছু আসনে বিএনপি প্রার্থী বঞ্চিত হতে পারেন, তবে বৃহত্তর স্বার্থে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে হবে।”

প্রবাসীদের ভোট সহজ করতে পদক্ষেপ নেবে বিএনপি

প্রবাসে প্রথমবারের মতো ভোটের সুযোগকে “ঐতিহাসিক” আখ্যা দিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী ভোট প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করবে।”

গুপ্ত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যই মূল শক্তি

তারেক রহমান বলেন, “বিএনপির বিজয় ঠেকাতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্তই সফল হবে না, ইনশাআল্লাহ।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি