ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এনাফ ইজ এনাফ, আর নয়’—সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান তারেক রহমানের গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত মাউশির প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে বিপিপিএতে আবেদন শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

“চাঁদা আমি নিলে আমাকেও হ্যান্ডকাপ পরান”—সংসদে শফিকুর রহমানের কঠোর হুঁশিয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬,  8:56 PM

news image

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। চাঁদা আমি নিলে আমার হাতেও হ্যান্ডকাপ পরান।”

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এত বড় একটি পরিবর্তনের পরও দেশে চাঁদাবাজি চলছে। আমরা এই সংসদ থেকেই শপথ নিই—চাঁদাবাজদের বাংলাদেশ থেকে নির্মূল করবো।”

শিক্ষা খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই, যা বাড়ানো জরুরি। একই সঙ্গে স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সরকার পরিচালনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “যারা দেশ পরিচালনায় ছিলেন, তারা সততার সঙ্গে কাজ করলে দেশ আরও এগিয়ে যেত। ক্ষমতায় গেলে অনেকে নিজের ভুল দেখতে পান না।”

তিস্তা প্রকল্প নিয়ে তিনি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মানুষ অনেকদিন ধরে শুধু কথা শুনছে, এখন তারা বাস্তব পদক্ষেপ দেখতে চায়।”

নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর এলাকায় অবকাঠামোগত সমস্যা ও নাগরিক দুর্ভোগ রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

পররাষ্ট্রনীতি নিয়েও বক্তব্য দেন তিনি। তার ভাষায়, “বাংলাদেশের সীমাহীন বন্ধু দরকার, কিন্তু কোনো প্রভুর দরকার নেই। দেশের পররাষ্ট্রনীতি সে অনুযায়ী নির্ধারণ করা উচিত।”




logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি