ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

“ঢাকা নয়, গ্রামে কর্মসংস্থান”— এক কোটি চাকরির প্রতিশ্রুতি আমির খসরুর

#

ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর, ২০২৫,  11:00 PM

news image

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে না পারলে জাতীয় উন্নয়ন টেকসই হবে না—এই বার্তাই দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম এক বছরের মধ্যেই এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “গ্রামীণভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে কাউকে জীবিকার খোঁজে ঢাকা বা চট্টগ্রামে আসতে না হয়। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানকে কাজে লাগিয়ে জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে না পারলে উন্নয়ন স্থায়ী হবে না।”

বিএনপি নেতার মতে, এই পরিকল্পনার অংশ হিসেবে আইটি সেক্টর, কল সেন্টার, নার্সিং, কুটিরশিল্প ও ক্ষুদ্র উদ্যোগগুলো আধুনিকায়ন করা হবে। উদ্যোক্তাদের দেওয়া হবে সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ।

দুর্নীতি নিয়ে তিনি বলেন, “কোনো নাগরিককে সরকারি দপ্তরে ধরনা দিতে হবে না। সেবার সুযোগ ঘরে বসেই পাওয়া যাবে—এটাই হবে প্রযুক্তিনির্ভর প্রশাসন।”

অর্থনীতি ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বড় হলেও, বাস্তবায়নের পথ কঠিন। তবে গ্রামের কর্মসংস্থানকেন্দ্রিক এই পরিকল্পনা রাজনৈতিকভাবে জনগণের কাছে ইতিবাচক বার্তা দিতে পারে।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।

সভাপতিত্ব করেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি