ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

অভিবাসীদের ওপর কঠোর নীতি: ট্রাম্প প্রশাসনের ‘বৃহত্তম নির্বাসন অভিযান’

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৫,  11:58 PM

news image

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ পাস হওয়ার পর ধারাবাহিকভাবে অভিবাসন আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রের লাখো অভিবাসী নতুন করে মানসিক ও আর্থিক চাপে পড়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর) জানিয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘বৃহত্তম অভ্যন্তরীণ নির্বাসন অভিযান’ শুরু করেছেন। দেশব্যাপী অভিযান চালিয়ে অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কার করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের সংস্থাগুলোকেও বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে।

আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কৌশল অভিবাসীদের সুরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিয়েছে। তাদের দাবি—এভাবে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।

সাম্প্রতিক একটি ঘটনায়, আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের গোলাগুলির পর ইরানসহ ১৯টি দেশকে কালো তালিকাভুক্ত করে ট্রাম্প প্রশাসন। এসব দেশের নাগরিকদের গ্রিন কার্ড আবেদনও পর্যালোচনায় রাখা হয়েছে।

নানা উদ্যোগের অংশ হিসেবে প্রশাসন সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্তও সাময়িকভাবে স্থগিত করেছে। সীমান্ত সুরক্ষায় জরুরি অবস্থা জারি রেখে কর্মকর্তাদের আদালতের শুনানি ছাড়াই অভিবাসী বহিষ্কারের সুযোগ দিয়েছে।

সূত্র: সিএফআর, বিবিসি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি