ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

#

০৭ মে, ২০২৬,  6:01 PM

news image

বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটন এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে অনৈতিক ও বেআইনিভাবে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বেআইনিভাবে নেওয়া সুবিধার জন্যও জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তাদের স্বেচ্ছায় তালিকা থেকে সরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। এতে শাস্তির মাত্রা কমতে পারে। তবে সরকার চিহ্নিত করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ আযম খান জানান, দরিদ্র ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, জুন মাসের শেষের মধ্যে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মে মাসের মধ্যেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-এর আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি