ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড”: চট্টগ্রামে জনসভায় জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  11:34 PM

news image

চট্টগ্রাম নগরীতে সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগর জামায়াতের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড। মায়েদের গায়ে হাত দিলে আগুন জ্বলে উঠবে। তিনি ফ্যাসিবাদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর জন্য জনগণকে আহ্বান জানান।

সভায় বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘হ্যাঁ ভোটের প্রসঙ্গে মুখে কথা বললেও মনের কথা যেন হয়’। এছাড়া জামায়াতের প্রার্থীদের ভোট চেয়ে পরিচয় করিয়ে দেন। ডা. শফিকুর রহমান নিজেদের জন্মভূমির পাহারাদার হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেওয়া হবে না। কারো আধিপত্য মানা হবে না।

জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এবং দুইদিন আগে শেরপুরে দলের একজন নেতার হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি