ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

আবারও কমল সোনার দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:25 AM

news image

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

শনিবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট হলমার্ক করা সোনার দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৯৭০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম প্রায় ২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা। তবে গহনা কিনতে এর সঙ্গে নকশাভেদে মজুরি যোগ হবে। ফলে ক্রেতাকে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১৬ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি গ্রাম ১৩ হাজার ৩৮০ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

রুপার দামও নির্ধারণ

সোনার পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি গ্রাম ৪১৫ টাকা, ২১ ক্যারেট ৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ২৬০ টাকা।

পুরোনো গহনা বদল বা বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট হারে মূল্য সমন্বয় করতে হবে। অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ দাম কার্যকর থাকবে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সাম্প্রতিক সময়ে কয়েক দফা সোনার দাম পরিবর্তন করেছে বাজুস। বিশ্ববাজারে সোনার দামের পাশাপাশি স্থানীয় তেজাবি সোনার মূল্য, ডলারের বিনিময় হার ও অন্যান্য ব্যয়ের প্রভাবও দেশের খুচরা বাজারে সোনার দামে পড়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি