ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

আশিক হত্যাচেষ্টা মামলায় হাসিনা–কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৬,  3:41 PM

news image

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। আগামী ১৩ মে এ চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

চার্জশিটে শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ এবং তারেকুজ্জামান রাজীব।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। বিকেল পৌনে ৩টার দিকে তাদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আশিক রাস্তায় পড়ে যান। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে একই বছরের ২৮ সেপ্টেম্বর শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি