ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের সামনে ‘যুদ্ধ না খারাপ চুক্তি’—আইআরজিসির হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে, ২০২৬,  5:03 PM

news image

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিট দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ক্রমেই সীমিত হয়ে পড়ছে এবং এখন দেশটির সামনে মাত্র দুটি পথ খোলা রয়েছে।

সংস্থাটি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হয় ‘অসম্ভব সামরিক অভিযান’ গ্রহণ করতে হবে, না হয় ইরানের সঙ্গে ‘অসন্তোষজনক একটি চুক্তি’ করতে হবে—এর বাইরে আর কোনো বাস্তব বিকল্প নেই।

আইআরজিসির মতে, তেহরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। তবে সেই সময়সীমার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, চীন, রাশিয়া এবং ইউরোপের অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে তারা ওয়াশিংটনের নীতির বিপরীতে আরও স্পষ্ট অবস্থান নিচ্ছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি