ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

এনসিপির ছয় নেতাসহ ২০ জনকে গানম্যান দিল সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫,  11:46 PM

news image

জুলাই যোদ্ধা, সাবেক সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতার জন্য গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আরও কয়েকজন রাজনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকেও গানম্যান দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে নিরাপত্তাঝুঁকির বিষয় বিবেচনায় আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিপির ছয় নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, গানম্যান পাওয়া এনসিপি নেতারা হলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের জন্যও গানম্যান দেওয়ার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি