ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ওসমান হাদির ওপর হামলা: জামায়াতের প্রতিবাদের পর রিজভীর দুঃখপ্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৫,  11:49 PM

news image

শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় জামায়াতের বিবৃতির পরপরই নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন রিজভী।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের বক্তব্য গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। তারা অভিযোগ করে, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে একটি সংগঠনকে দায়ী করা হয়েছে।

এর আগে শনিবার বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর পুলিশের কমিশনারের বক্তব্য অনুযায়ী জামায়াত-শিবির এ হামলার সঙ্গে জড়িত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ও ফটোকার্ডের কথাও উল্লেখ করেন।

তবে পরে ফ্যাক্টচেকে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের কমিশনার জামায়াত-শিবিরকে দায়ী করে কোনো বক্তব্য দেননি। একটি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়। একই সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম এবং হামলার সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের একসঙ্গে চা খাওয়ার যে ছবি ছড়ানো হয়, সেটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

পরে এক বিবৃতিতে রহুল কবির রিজভী বলেন, যাচাই না করে দেওয়া এই অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি