ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

কারও বগলে নয়, প্রয়োজনে রাজপথই সংসদ হবে”—চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

#

ডেস্ক রিপোর্ট

০৬ নভেম্বর, ২০২৫,  12:01 AM

news image


চট্টগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “কারও বগলে না গিয়ে প্রয়োজনে রাজপথকে সংসদ বানানো হবে।”

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি বলেন, “আমরা জোটের রাজনীতিতে বিশ্বাসী নই। তবে কেউ এনসিপির সঙ্গে আসতে চাইলে স্বাগত জানাই।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে চান, আমরা তাদের সঙ্গে। যারা বাংলাদেশপন্থি ও ফ্যাসিস্টবিরোধী, আমরা তাদের দলে চাই।”

তিনি আরও বলেন, “নভেম্বরের মধ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে। কারণ তিনি শুধু একজন ব্যক্তি নন, ফ্যাসিবাদের প্রতীক।”

বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ইঙ্গিত করে হাসনাত বলেন, “যাদের বিরুদ্ধে আমরা লড়ছি, তারা নিজেদের লোককেও গুলি করতে দ্বিধা করে না। তাই কলহের রাজনীতিতে গুলি খেয়ে মরতে না চাইলে আমাদের সঙ্গে আসুন।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল আলম। উপস্থিত ছিলেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, দক্ষিণ জেলা সমন্বয়ক হাসান আলী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবাইরুল ইসলাম আরিফ প্রমুখ।

সভায় তিন সাংগঠনিক জেলার কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা দেওয়া হয়। নেতারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০–১২টিতে এনসিপির প্রার্থীরা বিজয়ী হবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি