ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

#

ডেস্ক রিপোর্ট

০৬ মে, ২০২৬,  10:46 PM

news image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা এলাকায় বজ্রপাতে ইউসুফ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ওই এলাকার আরব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে নিজ ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন ইউসুফ আলী। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে ভুট্টা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে আবার ক্ষেতে ফিরে গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্বর্ণা আহমেদ জানান, হাসপাতালে নেওয়ার আগেই ইউসুফ আলীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি