ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এনাফ ইজ এনাফ, আর নয়’—সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান তারেক রহমানের গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত মাউশির প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে বিপিপিএতে আবেদন শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

ক্ষমতায় এলে আবারও খাল খনন প্রকল্প শুরু করবে বিএনপি: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৫,  12:17 AM

news image

দেশ পরিচালনার দায়িত্ব পেলে আবারও খাল খননের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে যে খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে তা পুনরায় চালু করা হবে।

সোমবার সন্ধ্যায় ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বায়ুদূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা, কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডসহ বিএনপির বিভিন্ন পরিকল্পনা ব্যাখ্যা করেন তারেক রহমান। তিনি নেতা-কর্মীদের এসব পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বিএনপি জানায়, আওয়ামী লীগকে টার্গেট করে যেসব প্রচার চলছে—“একজন ভালো, বাকিরা সবাই খারাপ”—এ ধারণা গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্রে মতামতের বৈচিত্র্যকে স্বাভাবিক উল্লেখ করেন।

ছাত্রদলের ৭৫টি ইউনিটের এক হাজারেরও বেশি নেতা অনুষ্ঠানে অংশ নেন। বিএনপি ক্ষমতায় গেলে কোন খাতে কীভাবে কাজ করবে—তা নিয়ে একাধিক কর্মশালা ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, আমিনুল হকসহ অন্যান্য নেতারা। সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি