ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল

#

ডেস্ক রিপোর্ট

০৫ জানুয়ারি, ২০২৬,  12:50 AM

news image

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিকে দীর্ঘ ও কঠিন সংগ্রাম করতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই লড়াইয়ে বিএনপির লাখো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

রোববার সন্ধ্যায় সিলেটে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ইলিয়াস আলীসহ ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে। সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল।”

তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির অবসান ঘটেছে। “আমরা সফল হয়েছি। শেখ হাসিনা পালিয়ে গেছেন,” বলেন বিএনপি মহাসচিব।

গণভোট প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি বিএনপির ছিল। “জনগণ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, সেটাই আমরা চেয়েছিলাম,” বলেন তিনি।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়া তার পুরো জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার চলে যাওয়াটা ছিল রাজকীয়। জানাজায় মানুষের ঢল প্রমাণ করেছে, দেশের মানুষ তাকে কতটা ভালোবাসত। তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আমরা যেন সেই বাংলাদেশ উপহার দিতে পারি।”

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি