ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ঘুষ এখন ৫ লাখ টাকায় পৌঁছেছে— ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  3:36 PM

news image

দেশে ঘুষের পরিমাণ বেড়ে গেছে, আগে দিতে হতো ১ লাখ, এখন দিতে হয় ৫ লাখ টাকা—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’–এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, "গতকাল এক বড় ব্যবসায়ী আমাকে জানিয়েছেন, ঘুষ দিতে এখন ৫ লাখ টাকা পর্যন্ত লাগছে। কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি।"

তিনি বলেন, রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়, তবে তার জন্য গণতান্ত্রিক চর্চা চালিয়ে যেতে হবে। “চাপিয়ে নয়, জনগণের প্রতিনিধি সংসদে পাঠিয়েই সংস্কার আনতে হবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান।

সালেহউদ্দিন বলেন, “ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইন মানা হচ্ছে না, প্রক্রিয়াগুলো ধ্বংস হয়েছে। মানুষগুলো একই থেকে গেছে।"

তিনি আরও বলেন, “সুশাসন অনেক কঠিন। সংসদ সদস্য কিংবা প্রধানমন্ত্রীদের ক্ষমতার ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। সংস্কার না হলে সব ব্যর্থ হবে।”

অর্থনীতিবিদদের মতে, রাষ্ট্রীয় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও কাঠামোগত সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি