ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর ফয়জুল আহমদ ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ ওয়ালটনের লক্ষ্য শিরোপা অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের প্রথম দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরূপা

দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলা, ইরানের ভূমিকা নিয়ে প্রশ্ন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২৬,  5:51 PM

news image

হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও বিস্তারিত তথ্য চেয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলে এ দাবি জানান।

ফোনালাপে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলার পেছনের কারণ উদঘাটনে ইরানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে দক্ষিণ কোরিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা ইঙ্গিত দেন, হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থান ও সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই হামলার পেছনে ইরান ছাড়া অন্য কোনো পক্ষের জড়িত থাকার সম্ভাবনা খুবই কম।

তবে এ ঘটনায় ওঠা অভিযোগ কিংবা দক্ষিণ কোরিয়ার ব্যাখ্যা চাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি