ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

পাকিস্তানে সংবিধানের ২৭তম সংশোধনী পাসের পথে, সেনাপ্রধান হচ্ছেন সর্বোচ্চ সামরিক কমান্ডার

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২৫,  12:25 AM

news image

পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তন এনে সামরিক কমান্ড কাঠামো পুনর্গঠন করা হচ্ছে।

প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, সেনাপ্রধানকে সাংবিধানিকভাবে সর্বোচ্চ অবস্থানে উন্নীত করা হবে, যিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবেন। এর ফলে ‘চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিএসসি)’ পদ বাতিল হয়ে নতুন পদ ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ)’ সৃষ্টি করা হবে।

আগামী ২৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পদে বসবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সংশোধনী অনুযায়ী, তিনি তিন বাহিনীর একক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মানবাধিকার বিষয়ক সাবেক মন্ত্রী শিরিন মাজারি প্রশ্ন তুলেছেন, “যদি জয়েন্ট চিফস কমিটি বিলুপ্ত হয়, তবে তিন বাহিনীর সমন্বয় কে করবে?” তাঁর মতে, এই পরিবর্তন সামরিক ও বেসামরিক ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলবে।

সংশোধনীর সমর্থকরা বলছেন, একক কমান্ডে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত ও কার্যকর হবে। তবে সমালোচকরা এটিকে ‘প্রাতিষ্ঠানিক দখল’ হিসেবে দেখছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি