ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনকে কারাদণ্ড

#

ডেস্ক রিপোর্ট

০৬ মে, ২০২৬,  10:56 PM

news image

পিরোজপুরের পিরোজপুর সদর উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকার মো. রাব্বি শেখ (১৯), মো. সাব্বির শেখ (২২) ও লিপি বেগম (৪০)। অবৈধভাবে এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও সেবনের দায়ে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি