ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার নিন্দা জামায়াত আমিরের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫,  10:34 PM

news image

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ইংরেজি দৈনিক নিউজ এজ-এর সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা ও অপপ্রচারেরও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার পূর্বশর্ত। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা সবাইকে মিলেই নিশ্চিত করতে হবে।

তিনি লেখেন, ফ্যাসিবাদের আমলে যেভাবে গণমাধ্যমের ওপর নগ্ন হামলা চালানো হতো, সেই সংস্কৃতিতে ফিরে যেতে চান না তারা। একই সঙ্গে দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ব্রিটিশ সরকারের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে থাকা ডা. শফিকুর রহমান তার পোস্টে আরও লেখেন, শহীদ ওসমান হাদি আধিপত্যমুক্ত, স্বাধীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং যুক্তি ও আদর্শের মাধ্যমে সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি