ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

প্রধান উপদেষ্টা: ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়-রায় তা প্রমাণ করেছে’

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  11:49 PM

news image

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের রায়কে “ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ প্রতিফলন” বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আদালতের এই দণ্ডাদেশ প্রমাণ করেছে-ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের আদালত আজ এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে, যার প্রতিধ্বনি দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসরেও পৌঁছেছে। জুলাই–আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের জন্য এ রায় পুরোপুরি যথেষ্ট না হলেও এটি ন্যায়বিচারের একটি বড় অগ্রগতি।”

তিনি বলেন, দেশ এখন দীর্ঘদিনের দমন-পীড়নে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের সন্ধিক্ষণে রয়েছে। নিরস্ত্র তরুণ-তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ শুধু আইনের ধ্বংসই ঘটায়নি, রাষ্ট্র ও নাগরিকের আস্থার বন্ধনও ভেঙে দিয়েছিল।

প্রফেসর ইউনূস বলেন, “১,৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন-এরা কেউ সংখ্যা ছিলেন না; তারা ছিলেন ছাত্র-ছাত্রী, বাবা-মা, এবং অধিকারসম্পন্ন নাগরিক।”

তিনি জানান, মাসের পর মাস সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে কীভাবে হেলিকপ্টার থেকেও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছিল। আদালতের রায় সেই দুর্ভোগের স্বীকৃতি দেয় এবং স্পষ্ট করে যে ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে কোনো ছাড় নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি