ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

প্রশাসনে দলীয় ডিসি-এসপি থাকার অভিযোগ জামায়াতের

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৬,  12:24 AM

news image

প্রশাসনে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে অনেক দলীয় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তাহের জানান, দলীয় সিদ্ধান্তের নিরপেক্ষ বাস্তবায়নের স্বার্থে এসব ডিসি ও এসপির বদলির বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্য হয়েছে। একই আইনের অধীনে বিএনপির কয়েকজন দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হলেও জামায়াতের ক্ষেত্রে তা করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি