ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন যুদ্ধ বন্ধ হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলবে ইরান মাদক-সীমান্ত অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগ চান পার্বত্যমন্ত্রী মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

প্রশাসনে বড় রদবদলের ইঙ্গিত, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চান ইউনূস

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৫,  11:44 PM

news image

আসন্ন জাতীয় নির্বাচনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে “যোদ্ধা মানসিকতা সম্পন্ন” কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “ভোটে শান্তি বজায় রাখতে পারবে, সে রকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে ড. ইউনূস নির্বাচনের আগে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদলের নেতৃত্ব দেবেন। যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের নির্বাচন করে জেলা প্রশাসক ও মাঠ পর্যায়ে নিয়োগ দেওয়া হবে।

বৈঠকে বিএনপি নেতারা বিতর্কিত কর্মকর্তাদের ভোট-সংক্রান্ত দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বান জানান। তারা বলেন, নিরপেক্ষ প্রশাসন ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।

এ সময় প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন যে, প্রশাসনে রদবদলে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক আসিফ নজরুল ও আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি