ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বৈরুতের দাহিয়েহতে ইসরায়েলি বিমান হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৫,  12:16 AM

news image

লেবাননের রাজধানী বৈরুতের উপশহর দাহিয়েহতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর একজন সদস্যকে লক্ষ্য করে রোববার এই হামলা চালানো হয়েছে। এক বছর আগে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই আক্রমণ ঘটে।

ইসরায়েল সেনাবাহিনী এক্সে পোস্ট করা বিবৃতিতে জানায়, লক্ষ্যবস্তুতে ‘নির্ভুল হামলা’ করা হয়েছে। তবে কাকে টার্গেট করা হয়েছে, তা জানানো হয়নি।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পার্কিংয়ে থাকা গাড়ি ও আশপাশের ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হরেত হরেইক এলাকার ওপর ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি