ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানকে অভিনন্দন গুতেরেসের জ্বালানি পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর সংসদের বাইরে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে বিরোধী দল বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ

ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: ইনকিলাব মঞ্চ

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  6:24 PM

news image

স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের সংবাদ সম্মেলন ঘিরে আগেই সতর্কবার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকে নেওয়া সরকারি পদক্ষেপের যথোপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদা বক্সকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ এ মন্তব্য করে। বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে যদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপ, তদন্তের অগ্রগতি এবং দায়ীদের বিষয়ে স্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া না হয়, তাহলে এই ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত।

ইনকিলাব মঞ্চ তাদের বিবৃতিতে দুটি দাবি তুলে ধরে। প্রথমত, খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিচার নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।

দ্বিতীয়ত, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সংগঠনটি বলেছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হলে জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি