ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

যশোরের শার্শা সীমান্তে ২৭ হাজারের বেশি ডেক্সন ট্যাবলেট ও ৪২ বোতল ভারতীয় মদ জব্দ

#

ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি, ২০২৬,  9:24 AM

news image

যশোরের শার্শা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় ভারতীয় ডেক্সন (DEXON) ট্যাবলেট ও ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে শার্শার কায়বা সীমান্ত এলাকায় ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারিকে ধাওয়া দিলে তারা একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ২৭ হাজার ২২০ পিস ভারতীয় ডেক্সন ট্যাবলেট এবং ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি