ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর ফয়জুল আহমদ ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ ওয়ালটনের লক্ষ্য শিরোপা অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের প্রথম দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরূপা

যুদ্ধের মধ্যেই ২০ হাজার কোটি ঘনমিটার গ্যাসের সন্ধান ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬,  2:07 PM

news image

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধে জ্বালানি অবকাঠামো ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই নতুন গ্যাসের সন্ধান পেয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাসক্ষেত্র থেকে ১৬০ বিলিয়ন বা ১৬ হাজার কোটি ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

তিনি জানান, এটি মিষ্টি প্রাকৃতিক গ্যাস। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে এই গ্যাসক্ষেত্রের পরিচালনা ও উন্নয়ন ব্যয় তুলনামূলকভাবে কম হবে।

তবে নতুন এই গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হতে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এদিকে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে দেশটির জ্বালানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ইরানের গ্যাস উৎপাদন স্থাপনা, তেল ডিপোসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামো এবং পরিবহনপথে হামলা চালানো হয়।

এমন পরিস্থিতির মধ্যেই নতুন গ্যাসের সন্ধান পাওয়াকে ইরানের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি