ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রাজনৈতিক দলের প্রার্থী হতে পারবেন না সাদিক কায়েম: ছাত্রশিবির

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬,  3:28 PM

news image

সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১ মে) সংগঠনটির প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানান।

এর আগে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে এস এম ফরহাদ বলেন, ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীলকে অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী করা বা ঘোষণা দেওয়ার সুযোগ নেই। সংগঠনের নীতিমালা অনুযায়ী, দায়িত্বে থাকা অবস্থায় কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করতে পারবেন না।

তিনি আরও বলেন, ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ চাইলে ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন বা নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বর্তমান দায়িত্বশীলদের নিয়ে প্রচারিত এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি