ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রাজনৈতিক নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান অসুস্থ, হাসপাতালে ভর্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৫,  11:47 PM

news image

রাজনৈতিক দলের নিবন্ধনের দাবিতে চলমান আমরণ অনশনরত আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙে হাসপাতালে ভর্তি হন।

জানা যায়, দীর্ঘ সময় অনশন চলার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের বলেন, “আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও বহুবার নির্যাতনের শিকার হয়েছেন।”

তিনি আরও জানান, “গণতান্ত্রিক আন্দোলনে আমজনতার দলও ভূমিকা রাখতে চায়। তাই নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে।”

বর্তমানে তারেক রহমান চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি