ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন যুদ্ধ বন্ধ হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলবে ইরান মাদক-সীমান্ত অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগ চান পার্বত্যমন্ত্রী মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

রোববার থেকে চারদিনের ডিসি সম্মেলন শুরু, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  5:13 PM

news image

আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে জেলা প্রশাসকদের প্রতি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শনিবার (২ মে) সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারের সম্মেলন তিন দিনের পরিবর্তে চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। মোট ৩৪টি অধিবেশনে ৫৬টি মন্ত্রণালয় অংশ নেবে। জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা ও প্রশাসনিক সমন্বয় জোরদার করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ৩ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে, ৪ মে একই সময়ে স্পিকারের সঙ্গে এবং ৫ মে বিকেল ৪টায় প্রধান বিচারপতির সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, গত ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলোর প্রায় ৪৪ শতাংশ এক বছরে বাস্তবায়ন করা হয়েছে।

নাসিমুল গনি বলেন, “নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশা পূরণে ডিসিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের সম্মেলনে এসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা ও নির্দেশনা দেওয়া হবে।”

তিনি জানান, গতবার ডিসি সম্মেলনের বাজেট ছিল ১ কোটি ৭৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছিল ১ কোটি ২ লাখ টাকা। এবারের বাজেট ধরা হয়েছে ৭১ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, জেলা প্রশাসকদের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হবে। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত করতেই এই সম্মেলনে দিকনির্দেশনা থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি