ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

শরিকদের আসন ঘোষণা আজ–কাল, বিজয় নিশ্চিতে বিশেষ কৌশলে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  11:51 PM

news image

বিএনপির মিত্র দলগুলো কোন কোন আসনে নির্বাচন করবে, সে সিদ্ধান্ত আজ–কালের মধ্যেই অথবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ঘোষণা করা হবে। তবে সংশোধিত আরপিও ও প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী বিবেচনায় নিয়ে নির্বাচনে শরিকদের ‘বিজয় নিশ্চিতে’ বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অনিবন্ধিত শরিক দল ও জোটের যেসব শীর্ষ নেতাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাদের বিএনপিতে যোগদান করিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন নিশ্চিত করা হচ্ছে।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শেষ করেছে বিএনপি। অনিবন্ধিত শরিকদের মধ্যে অন্তত দুটি দল ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়ে নিজেদের মনোনয়ন নিশ্চিত করেছে। আরও কয়েকজন শীর্ষ নেতার আসন চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে।

দলীয় সূত্র আরও জানায়, নিবন্ধিত শরিক দলগুলোর মধ্যে যেসব নেতার জাতীয় পর্যায়ে পরিচিতি রয়েছে, তাদের আসনও অনেকটাই নিশ্চিত করা হয়েছে। সাংগঠনিক শক্তি তুলনামূলক দুর্বল হলেও জোটের ঐক্য বজায় রাখতে তাদের ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি