ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ষড়যন্ত্র থেমে নেই, ভয় পেলে চলবে না: বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৫,  11:52 PM

news image

ষড়যন্ত্র এখনো থেমে নেই, বরং আরও ভয়াবহ হতে পারে—এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় বা আতঙ্কে পিছু হটার সুযোগ নেই। শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচন সহজ হবে না—এ কথা আগেই তিনি বলেছেন। সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ, বিশেষ করে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে ষড়যন্ত্র এখনো চলমান। তিনি সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে ঐক্যের অভাব থাকলে দেশ ধ্বংসের দিকে যাবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সাহস দিতে হবে এবং গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপি যত ঐক্যবদ্ধভাবে সামনে এগোবে, ষড়যন্ত্রকারীরা ততটাই পিছু হটতে বাধ্য হবে। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার ক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে বলে দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, অতীতে শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশকে সংকট থেকে উদ্ধার করেছে। এবারও জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জয়ী হতে হবে।

তিনি আরও বলেন, এখন ব্যক্তিগত প্রাপ্তির হিসাব নয়, বরং দেশ ও জাতির জন্য কী করা যায় সেটিই ভাবার সময়। শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের জনগণ।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি