ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

সংখ্যালঘুদের জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৬,  5:57 PM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম-এ এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, প্রতিবেশী পশ্চিমবঙ্গ-এর নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও সেখানে কয়েক লাখ মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মুসলমানদের ওপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশবিরোধী গোষ্ঠী নানা ধরনের উসকানি ও সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি