ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৬,  6:19 PM

news image

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিষয়ে বিএনপি কখনোই প্রকৃত অর্থে প্রতিশ্রুতিবদ্ধ ছিল না।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাব-এর জুলাই বিপ্লব স্মৃতি হলে এনসিপির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংসদ ও সংসদের বাইরে থেকে সংস্কারের জন্য আন্দোলন গড়ে তুলবে।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানত আব্দুল্লাহ বলেন, “কালবৈশাখীর মৌসুমে এনসিপিতে বসন্ত চলছে।” তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে এবং আওয়ামী লীগের প্রভাবের কারণে দলটি হাইজ্যাক হয়ে গেছে।

তিনি আরও দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের বিষয়গুলোও দলটি ভুলে গেছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এনসিপির (নাগরিক পার্টি) কর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি